শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে: দাবি ইরানের ◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে ইউপি নির্বাচন ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

হ্যাপি আক্তার: [২] নরসিংদীর আলোকবালীতে ইউনিয়র পরিসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়।  আহত হয়েছে অন্তত ১০ জন। ডিবিসি নিউজ, যমুনা ও একাত্তর টিভি

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৪] নিহতরা হলেন- আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)।

[৫] পুলিশ ও স্থানীয়া জানান, সকালে ইউপি মেম্বার প্রার্থী রিপন মোল্লা ও আবু খায়েরের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে নারীসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

[৬] সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। আর টিভি

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়