শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহের সেলিম: মাদ্রাসা শিক্ষাকে ওপরে তোলা কিংবা নিচে নামানোর মনোভাব ভয়ঙ্কর বর্ণবাদী প্রবণতা

তাহের সেলিম
[১] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মো. জাকারিয়া নামে এক ছাত্র প্রথম হয়েছে। প্রতি বছরই কেউ একজন প্রথম হয়। কিন্তু জাকারিয়াকে নিয়ে আলাপটি একটু বেশিই হচ্ছে কারণ সে মাদ্রাসা ছাত্র। [২] এটা ঠিক যে আমাদের সেক্যুলার দাবিদার? বিশ্ববিদ্যালয়গুলোর কিছু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মাদ্রাসা শিক্ষা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন হরহামেশা। সেই মাদ্রাসার কেউ যখন তাদেরই পরীক্ষায় প্রথম হয়ে যায়, অনেকে অবাক হয়, আবার অনেকে অতি আবেগী হয়ে মাদ্রাসার ছাত্রত্বকে আলাদা করে আকাশে তোলে।

[৩] মাদ্রাসা সরকার স্বীকৃত একটি শিক্ষাব্যবস্থা। এটিকে মধ্যযুগীয় বলে তুচ্ছতাচ্ছিল্য করা জ্ঞানীগুণীদের জানাশোনা আরও বাড়ানো প্রয়োজন। আবার মাদ্রাসা থেকে কেউ প্রথম হওয়া নিয়ে হৈচৈ করার কিছু নেই।[৪] মনে রাখা উচিত, মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের মূলস্রোতের তৃণমূল জনগোষ্ঠীর আশা আকাক্সক্ষার প্রতিফলন। আবার এটি স্কুল-কলেজের মতোই সরকার স্বীকৃত/প্রণীত শিক্ষাব্যবস্থা। সুতরাং মাদ্রাসা শিক্ষাকে আলাদা করে ওপরে তোলা কিংবা নিচে নামানোর দুই মনোভাবই ভয়ঙ্কর বর্ণবাদী প্রবণতা। আমরা সকল বর্ণবাদের নিন্দা জানাই। Taher Salim-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়