শিরোনাম
◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

সুজন কৈরী: [২] মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না। মাদক সেবন করে কেউ কখনো জীবনে উন্নতি করতে পারে নাই। পুলিশের সকলের দায়িত্ব যেনো কোনো মাদকসেবী আমাদের পাশে থাকতে না পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

[৩] বুধবার (০৩ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপিতে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শোনা এবং গৃহীত কল্যাণগুলো জানাতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

[৪] সভায় ডিএমপি কমিশনার বলেন, পুলিশের চাকরিতে পরিশ্রম ও শ্ঙ্খৃলা মেনে চলতে হবে। এই দুটি নিয়ম মেনে চলা ছাড়া কেউ উন্নতি করতে পারবে না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। কোনও কিছু পেতে হলে তার জন্য পরিশ্রম করতে হবে এবং তা অর্জন করতে হবে। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই।

[৫] পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশের চাকরিতে সুযোগ সুবিধার জন্য বিভিন্ন রকম ভাতা দেওয়া হয়। যাতায়াতের জন্য সরকারের পক্ষ থেকে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। এগুলোর প্রতিদানে আমাদের উন্নত সেবা প্রদানে নিজেকে নিয়োজত রাখতে হবে।

[৬] তিনি বলেন, পুলিশের চাকরিতে কোনও কর্মঘন্টা নেই। জেনে বুঝেই এই চাকরিতে আসা, পুলিশের চাকরিতে খুব পরিশ্রম করতে হয়।

[৭] কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

[৮] বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ