শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জাফরকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

[৩] বুধবার ভোররাতে হ্নীলা ইউপি শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

[৪] নিহত মুবারজান জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক. সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা মো.জাফরের স্ত্রী।গ্রেপ্তার সেই একই ক্যাম্পের সৈয়দ আহাম্মদের ছেলে।

[৫] প্রতিবেশী রোহিঙ্গারা জানান,পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী মো.জাফর নিজেই গলা কেটে হত্যা করেছে।

[৬] ১৬ এপিবিএন পুলিশের (এসপি) তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সর্বাত্মক অভিযান পরিচালনা করে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এএসপি তারেক সেকান্দারের নেতৃত্বে নয়াপাড়া ক্যাম্প থেকে ঘাতক স্বামী জাফরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৭] তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়