শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসু ফাতির গোলে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক : [২] প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা আনসু ফাতি বিরতির পর উপহার দিলেন চমৎকার গোল। দিনামো কিয়েভকে আবারও হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (২ নভেম্বর) রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে কাতালান দলটি। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল।

[৩] লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রায়ো ভাইয়েকানোর বিপক্ষে হারের পর দলের টানা ব্যর্থতার দায় মাথায় নিয়ে চাকরি হারান তখনকার কোচ রোনাল্ড কুমান। গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সের্হি বারজুয়ানের কোচিংয়ে প্রথম ম্যাচে লিগে আলাভেসের সঙ্গে ১-১ ড্র করে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই ৩-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল বার্সেলোনা। এরপর দিনামোর বিপক্ষেই তারা পেল দুই জয়। গত মাসে ঘরের মাঠেও জয় ছিল একই ব্যবধানে। বিডিনিউজ/ মার্কাা

  • সর্বশেষ