শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রোর দারুণ জবাব, সাদমানের সেঞ্চুরি ও অভিষেকে মুনিম শাহরিয়ারের ফিফটি

নিজস্ব প্রতিবেদক : [২] ব্যাট হাতে দারুণ সময় কাটানো সাদমান ইসলাম এবার সেঞ্চুরির স্বাদ পেলেন। চলমান জাতীয় লিগে এটি তার প্রথম সেঞ্চুরি। এর আগের দুই রাউন্ডে দুটি ফিফটি পেয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক।

[৩] এদিকে ফিফটি করে নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন মুনিম শাহরিয়ার। এছাড়া শরিফউল্লাহ ও আমিনুল ইসলাম বিপ্লবও হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের করা ৪৪৫ রানের জবাবে ৮ উইকেটে ৪০৭ রান তুলে দারুণ জবাব দিচ্ছে ঢাকা মেট্রো।

[৪] ৬৮ রানে দিনের খেলা শুরু করেছিলেন সাদমান। দিনের প্রথম ঘণ্টায় তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটের দশম সেঞ্চুরি। এরপর ধারাবাহিকভাবে এগিয়ে যায় তার রান। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর তাকে থামান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১৩২ রান করেন বাঁহাতি ওপেনার।

[৫] শরিফউল্লাহকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে দারুণ ব্যাটিং করেন মুনিম। দুজনই তুলে নেন ফিফটি। তাদের জুটিতে আসে ৮৩ রান। মুনিম ৫৯ রানে হাল ছেড়ে দিলেও শরিফউল্লাহ ইনিংসটি আরেকটু লম্বা করেন। দিনের খেলা শেষ হওয়ার ৭ ওভার আগে ৭৫ রানে আউট হন তিনি।

[৬] আমিনুল ইসলাম বিপ্লব ৫০ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন আবু হায়দার রনি। লিড নিতে ৩৮ রান প্রয়োজন তাদের। হাতে ২ উইকেট রেখে কঠিন চ্যালেঞ্জের সামনে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়