শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমরুল-সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ মিসবাহ উল হকের

স্পোর্টস ডেস্ক: [২] চলমান বিশ্বকাপ জুড়েই চোখে পড়ছে বাংলাদেশের ব্যাটিং দৈনতা। ব্যাটাররা যেমন রান পাচ্ছেন না, তেমনই তারা আউটও হচ্ছেন দৃষ্টিকটুভাবে। বাংলাদেশের ব্যাটিংয়ের এমন দৈন্য দশার সময়ে ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে স্মরণ করলেন পাকিস্তানের মিসবাহ উল হক।

[৩] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানেই অলআউট।

[৪] এক অনুষ্ঠানে মিসবাহ বলেন, ইমরুল বেশ ভালো ব্যাটিং করেন এবং সাব্বির মারকুটে ইনিংস খেলতে পারেন। তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সম্ভাবনা আছে। বাংলাদেশের এই দুইজন ব্যাটার বেশ ভালো। জিও নিউজ

  • সর্বশেষ