শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি ইমতিয়াজ উদ্দীনকে আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি মুরতুজা হাসানকে সদস্য সচিব করে "ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম" এর নতুন যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন- প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের এক ভার্চুয়াল সভা শেষে সকলের সম্মতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সারাদেশের সংবাদমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিবেদক/প্রতিনিধিদের স্বার্থ রক্ষায় কাজ করবে এ সংগঠনটি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংবাদিক সংগঠন ও ১টি কলেজের সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত 'ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ামিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদি রহমান ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জিহান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক সুমাইয়া আক্তার তারিন ও যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির শেখ ফাহিম ও সাজ্জাতুল জামান, ডুয়েট সাংবাদিক সমিতির আফতাবুল ইসলাম শোভন ও রিয়াদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ওয়াহিদ তাওসিফ মুছা ও কাজী ফিরোজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির মাহমুদুল হাসান তুহিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাব্বির আহমেদ এবং তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব শ্রাবন আহমেদ।

  • সর্বশেষ