শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড ঝড়ে উড়ে গেলো ভারত

রাহুল রাজ: [২] অবিশ্বাস্য চলমান টি- টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ক্রিকেট বিশ্বের পরাক্রশালী ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের কাছে হেরে গেলো বিরাট কোহলির দল।

[৩] রোববার (৩১ অক্টোবর) ভারতীয় ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে মুন্সিয়ানা দেখাতে পারেনি। মূলত: নিউজিল্যান্ড ঝড়েই তারা উড়ে গেছে। ক্রিকেট বিশ্বের এক নম্বর মোড়লকে ৮ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউইদের এই জয়ে কার্যত ভারতের সেমিফাইনালের পথ রুদ্ধ হয়ে গেলো। দুই দলেরই পরবর্তী প্রতিপক্ষ অনেকটাই দুর্বল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। ভারত ও নিউজিল্যান্ড সবকটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড চলে যাবে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে। বিদায় নিতে হবে ভারতকে।

[৪] ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১০ রানের মামুলি সংগ্রহ ভারতের। কিউই বোলিং তোপের মধ্যে কেবল জাদেজাই সর্বোচ্চ ২৬ রান করেন। ট্রেন্ট বোল্ট একাই নেন ৩ উইকেট। জবাবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়