শিরোনাম
◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়োপসির রিপোর্ট অনুযায়ী চলছে খালেদা জিয়ার চিকিৎসা: ব্যক্তিগত চিকিৎসক

শিমুল মাহমুদ: [২] রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন। বায়োপসির রিপোর্ট পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড চিকিৎসা শুরু করেছে। রোববার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

[৩] এর আগে গত সপ্তাহে বায়োপসি নমুনা নেওয়া হয়। এসময় সংবাদ সম্মেলন করে বলা হয়, বেগম জিয়ার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় এই পরীক্ষা করা হয়েছে।

[৪] বায়োপসি’র রিপোর্টের ফলাফল ইতিবাচক না-কি নেতিবাচক সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো কথা বলতে রাজি হননি তার চিকিৎসক ও বিএনপির নেতারা।

[৫] জাহিদ বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।

[৬] দলীয় একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বিএনপি চেয়ারপারসনের শরীরে ঘন ঘন তাপমাত্রা উঠা নামা করছিলো। এর কারণ জানতে প্রথমে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তিতে চিকিৎসকরা জানায়, শরীরে ছোট একটা লাম্প রয়েছে, এছাড়া একটা বায়োপসি করা প্রয়োজন।

[৭] এর আগে চিকিৎসকরা জানান, খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন।

[৮] বায়োপসি’র প্রকৃত ফলাফল কি? এবং তার শারীরিক অবস্থা আসলে কেমন তা নিয়ে গত ২৫ অক্টোবরের পর দল বা তার চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

 

  • সর্বশেষ