শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সেনাপ্রধানের ইস্তফা চেয়ে চিঠি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেনারেল পুত্রের জেল

রাশিদুল ইসলাম : [২] কেনো পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে, এ প্রশ্ন তুলে তার ইস্তফা চেয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ছেলে। তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেশটির সামরিক আদালত। দি ওয়াল

[৩] অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আস্কারির ছেলে হাসান আস্কারি চিঠি লিখে চিফ অব আর্মি স্টাফ জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে বলেছিলেন, উনি ইস্তফা দিন! বিবিসি উর্দু সার্ভিসকে উদ্ধৃত করে দি নিউজ ইন্টারন্যাশনাল-এর খবর, এজন্য হাসানকে রাষ্ট্রদোহিতায় দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। বাজওয়াকেই চিঠি লিখেছিলেন হাসান।

[৪] দি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে গত জুলাইয়ে বিচারে হাসানের পক্ষ সমর্থন করতে পাক সামরিক আদালতই একজন অফিসারকে নিয়োগ করে। হাসানের বাবা সাহিওয়ালের নিশ্চিদ্র নিরাপত্তার বজ্রআঁটুনির মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছিলেন।

[৫] জানুয়ারি মাসে এই মামলার শুনানি হয় ইসলামাবাদ হাইকোর্টে। ইন ক্যামেরা শুনানি প্রক্রিয়া চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। বিচার পর্বে প্রশ্ন তোলা হয়, একজন বেসামরিক ব্যক্তির বিচার কি সামরিক আদালতে হতে পারে। পরে আদালত সামরিক কর্তৃপক্ষকেই এই প্রশ্নের মীমাংসা করতে বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়