শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে রোববারের ম্যাচ ভারতের কাছে কোয়ার্টার ফাইনাল, নিউজিল্যান্ডের ডু আর ডাই

এল আর বাদল: [২] টি- টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৩১ অক্টোবর) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল বিরাট কোহলিদের কাছে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জিততেই হবে ভারতকে। অন্যদিকে উইলিয়ামসনের নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় তাদের কাছেও ম্যাচটা ডু অর ডাই। দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়

[৩] ধরে নেওয়া হচ্ছে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জিতবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে শীর্ষস্থানে পাকিস্তান। কোনও অঘটন না ঘটলে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে যাবে বাবার আজমরা। দ্বিতীয় স্থানের লড়াই ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। তাই রোববারের ম্যাচটা দুই দলের কাছেই কার্যত নকআউট।

[৪] ভারত জিতলে কোহলিদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। যদি আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে ভারত বাকি ম্যাচগুলো জেতে। একই হিসেবে পাকিস্তানের পয়েন্ট হবে ১০।

[৫] সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ পয়েন্টে শেষ করবে নিউজিল্যান্ড। তাহলে প্রথম দুই দল হিসেবে পাকিস্তান এবং ভারত শেষ চারে যাবে। আর যদি নিউজিল্যান্ড কোহলিদের হারিয়ে দেয় তাহলে উইলিয়ামসনদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে সেমিফাইনালে যাবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও গ্রুপের বাকি তিনটি দলের কাছে ভারতের হার প্রায় অলৌকিক। তাই রোববারের ম্যাচই টেবিলের মানচিত্র বদলে দেবে।

  • সর্বশেষ