শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চমেক বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

মহসীন কবির: [২] শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বন্ধের এ সিদ্ধান্তের কথা জানায়। সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সসদ্যের তদন্ত কমিটি। যমুনা ও ডিবিসি টিভি

[৩] সংঘর্ষে পাঁচজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবারও রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় শনিবার সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ।  এতে আহত মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেনকে(২০) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৪] এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দুই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আগেই ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়