শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুচির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: [২] শুক্রবার (২৯ অক্টোবর) হতেইনের আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির সহযোগী ওইন হতেইনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] হতেইনই প্রথম রাজনীতিবিদ যাকে সামরিক জান্তা বিচার শেষে কারাদণ্ড দিলো। ৭৯ বছরের হতেইন সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতা ছিলেন। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপর তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। হতেইনকে সুচির ডান হাত হিসেবে বিবেচনা করা হয়। এর আগের সামরিক শাসনামলেও তিনি কারাদণ্ড ভোগ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়