শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৩ তম বিসিএসে'রেহানা মরিয়ম নূর' সিনেমা নিয়ে প্রশ্ন

মনিরুল ইসলাম : [২] অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়। বাংলাদেশের এ সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) আসরেও যাচ্ছে। অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়বে সিনেমাটি।

[৩] আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমাটি নিয়ে ৪৩ তম সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে।

[৪] জিজ্ঞেস করা হয়েছে, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালক কে?  ‘রেহানা মরিয়ম নূর’ এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এটা আমাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। আমরাও ভাবিনি বিষয়টি।

[৫] সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৯ অক্টোবর)। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

[৬] তিনি জানান, একজন শুভাকাঙ্ক্ষি প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় আমাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো। শুধু আমাদের নয়, নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্যই দারুণ খবর! ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। প্রটোকল ও মেট্রোর ব্যানারে এটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।

[৭]এই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি। এরইমধ্যে অস্কারে যাচ্ছে। তবে সিনেমাটি চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

[৮] সিনেমাটির বিভিন্ন চরিত্রে বাঁধন ছাড়াও আরও রয়েছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

[৯] এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতা ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়