শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছ লাগানোর শর্তে আসামিকে আগাম জামিন দিলো হাইকোর্ট

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ২৫ মে মামলা হয়। ওই মামলায় ৫০টি গাছ লাগানোর শর্তে আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বনের যে স্থান থেকে গাছ কাটা হয়েছে, সেই স্থানে ৫০টি গাছ লাগাতে হবে ওই আসামিকে। আরটিভি

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মোতালেব।

পরে আইনজীবী আবদুল মোতালেব জানান, বন বিভাগের গাছ কাটার অভিযোগে ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, বনবিভাগের গাছ কাটার এসব মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামি জামিন পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়