শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

খালিদ আহমেদ ও জেরিন আহমেদ: [২] আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

[৩] একই সঙ্গে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

[৪] এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। গত ২১ অক্টোবর হাইকোর্টে রিট করা হয়।

[৫] হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস রিট করেন।

[৬] রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

[৭] আদালত কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও চাঁদপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

[৮] রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশপ্রধান, বিটিআরসির চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

  • সর্বশেষ