শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ: জিএম কাদের

মহসীন কবির:[২] জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। যমুনা টিভি

[৩] ২৩ অক্টোবর শনিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়। রওশন পুত্র সাদ এরশাদ এমপি  বলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে। সারাবাংলা

[৪] অপর এক সূত্র জানিয়েছে, রওশন এরশাদের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পাকস্থলীতে গ্যাসের সমস্যাসহ রয়েছে নানান রোগ। তিনি অনেক আগে থেকেই একা চলাফেরা করতে পারতেন না।

[৫] এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন রওশন এরশাদ।

[৬] জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়