শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর ইচ্ছা পূরণে ১৭ লাখ টাকার সোনার গয়না দান

ডেস্ক রিপোর্ট: এক আজব ঘটনার সাক্ষী হলো ভারতের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লাখ টাকার সোনার গয়না দান করলেন।

জানা গেছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্যই এত দামের সোনার গয়না দান করেছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির স্ত্রী রেশমি প্রভা কিছু দিন আগে মারা যান। তিনি এই মন্দিরের খুব বড় ভক্ত ছিলেন এবং প্রায়শ এখানে পূজা দিতে আসতেন।

মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত গণেশ কুমার জানান, মৃত রেশমির মনকামনা করেছিলেন নিজের মৃত্যুর পর তিনি নিজের যাবতীয় গয়না এই মন্দিরে দান করবেন।

গত শনিবার ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা সঞ্জীব কুমার রেশমির সব সোনার গয়না এই মন্দিরে দান করেন। সোনার গয়নার মোট ওজন প্রায় ৩১০ গ্রাম, বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। মন্দিরের এক সেবায়ত জানিয়েছেন, মহাকালেশ্বর মন্দির ভারতের ১২টি জ্যোতিলিঙ্গর মধ্যে অন্যতম। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়