শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১১:০৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদনকে আমরা পাত্তা দিচ্ছি না: রেজা কিবরিয়া

খালিদ আহমেদ: [২] নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। নতুন দল করেছি তাই সরকার আমাদের বাধা দিতে চাইছে। সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে মামলা করাচ্ছে।

[৩] বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, 'কোনো দলে যোগদানের আগে দলের চেতনা ও আদর্শের দিকে তাকাতে হয়। আওয়ামী লীগের আদর্শ পাল্টে গেছে। আমার বাবা যে আওয়ামী লীগ করতেন এটা সেই আওয়ামী লীগ না। এটা এখন জনগণ বিরোধী একটা দল।

[৪] রেজা কিবরিয়া বলেন, 'নুররা অনেক সম্ভাবনাময়ী একটি দল। তারাই মূলত রাজপথে আছেন অনেক দিন ধরে। বাংলাদেশে যে পরিবর্তনে আসছে তা যুব সমাজের কাছ থেকেই আসছে। যুব সমাজের সঙ্গে কাজ করা সহজ বলে আমার মনে হচ্ছে। তাই এদের সঙ্গে যুক্ত হয়েছি। এখন পর্যন্ত এরাই রাজপথে প্রতিবাদ করছে।

[৫] দলের ফান্ড কোথায় থেকে আসবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের দল জনগণের টাকায় চলবে। বাংলাদেশের জনগণ আমাদের সাহায্য করবে।'

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়