শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে কুমিল্লার ঘটনায় মিথ্যা তথ্য প্রচার ও উসকানিমূলক পোস্ট দিতেন আশিস মল্লিক

মাসুদ আলম: [২] বুধবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, আশিস মল্লিক প্রতিটি পোস্টে হ্যাশ-ট্যাগ ব্যাবহার করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি পাশের দেশে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উসকানি দিচ্ছিলো।

[৩] তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশিস মল্লিকের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। গত ১৬ অক্টোবর একটি ফেসবুক গ্রুপ খুলে ওই গ্রুপে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলেন আশিস। খুব দ্রুতই গ্রুপের সদস্য কয়েক হাজার ছাড়িয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়