শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ধাপে বিনাভোটে চেয়ারম্যান হচ্ছেন ৮১ জন: বিনাভোটে জয়ী হচ্ছেন ৩৬০ প্রার্থী

নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর এ ধাপের নির্বাচনে ভোট ছাড়াই ৩৬০ জন প্রার্থী নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহার শেষে রাত পৌনে ১১টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য- এই তিন পদে লড়বেন ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ হাজার ১৬১ এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন।

এসএম আসাদুজ্জামান জানান, এই ধাপে চেয়ারম্যান পদে ৫৭২, সংরক্ষিত মহিলা পদে ১৯৩ ও সাধারণ সদস্য পদে ১ হাজার ৬৬৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিন পদে মোট ২ হাজার ৪২৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত মহিলা পদে ৭৬ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। তিন পদে মোট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন ৩৬০ জন।

ইসি জানায়, দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির তিন পদে যাচাইবাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ছিলেন ৪৩ হাজার ৭৬৭ জন। এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৯৪৯, সাধারণ সদস্য (মেম্বার) ৩০ হাজার ৪৪৮ এবং সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ৩৭০ জন। বাছাইয়ে ৬৯১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২৬, সাধারণ সদস্য পদে ৪৪২ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ১২৩ জনের।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। ৮৪৬টি ইউপির মধ্যে ২৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়