শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫জনের ফাঁসি

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামিকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালেতর বিজ্ঞ বিচারক মো. আব্বাস উদ্দীন।

[৩] দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার দুপুরে তিনি এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্যকান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে মো. আল-আমিন মোল্যা।

[৪] মামলার বিবরণে জানাগেছে, ২০১২ সালের ২ জুন রাতে আসামিরা দুলাল শেখকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেন। এরপর গোহালা গ্রামের একটি শশ্মান ঘাটে কুপিয়ে হত্যা করে কুমার নদে ফেলে দেয়। পরেরদিন ৩ জুন কুমার নদ থেকে পুলিশ দুলাল শেখের মরদেহ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন (মামলা নং-০৫)।

[৫] পরে পুলিশ তদন্ত শেষে ওই ৫ জনকে আসামি করে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আসামিদের অনুপস্থিতিতে প্রত্যেককে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান পিটু; আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মো. আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়