শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, আগুন ধরানো দুই শিবিরকর্মীকে গ্রেপ্তারের দাবি পুলিশের

জেরিন আহমেদ: [২] পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্রের বলেন, এরা দ‘জন হলেন, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক। রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানার পুলিশ ওই দুজনকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আলীনগর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

[৩] তিনি বলেন, তারা জামায়াত-শিবিরের কর্মী। ঘটনার রাতে তারা পেট্রল নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে পীরগঞ্জে যান। সেখানে বাড়িঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরান তারা। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৬৮।

[৪] ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুরের হিন্দুপাড়ায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে।

[৫] ওই ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় তিনজন এবং হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আজ পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়