শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করছে: ব্রিটিশ হাইকমিশনার

খালিদ আহমেদ: [২] ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ্বাসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা ও সব ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট বলা হয়েছে।

[৩] যুক্তরাজ্য বিশ্বাস করে, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। যুক্তরাজ্য সরকার সব সময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে।

[৪] আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

[৫] বাংলাদেশের শ্রমিকদের দক্ষ ও পরিশ্রমী উল্লেখ করে রবার্ট ডিকসন বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে তাঁরা কাজের মান আরও ভালো করবেন। তিনি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তৈরিতে বাংলাদেশের বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পিপিই উৎপাদনে প্রতিষ্ঠানকে সহযোগিতার আশ্বাস দেন।

[৬] এর আগে রবার্ট ডিকসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা আলবর, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগপ্রধান ডেরেক গ্রিফিথস এবং শাসন ও রাজনৈতিক দলের প্রধান টম বার্জ। এ সময় তাঁদের সঙ্গে বেক্সিমকো গ্রুপের পরিচালক ও বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস ও পিপিই বিভাগের প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়