শিরোনাম
◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স  ◈ ইরানে সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা কে এই মোজতবা খামেনি? ◈ জামিনের পর অপেক্ষা নয়: ‘ই-বেইলবন্ডে’ দ্রুত মুক্তি, কমছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ◈ বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায় কার! ◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন

মহসীন কবির: [২] রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ। তার জন্য সবাই দোয়া করবেন। ডিবিসি টিভি

[৩] ম হামিদ বলেন, 'মাহমুদ সাজ্জাদের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসকেরা নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। শেষের দিকে কিছুই খেতে পারতেন না তাই নল দিয়ে খাওয়ানো হতো। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে।'

[৪] গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। তারপর কভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

[৫] ৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত আছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনকসহ অনেক নাটকে। মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।

[৬] মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় শেখ হাসিনা বলেন, স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়