শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ট্রাকচাপায় বিমানবাহিনীর সদস্যসহ নিহত ২

সাদেক আলী, সোহাগ হাসান: [২]  সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ‍দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিমানবাহিনীর সদস্যও রয়েছে বলে জানা গেছে।

[৩] শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিফা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে ও বিমানবাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজি রফিকুলের ছেলে হাসান (২৪)। নিহতরা একে অন্যের বন্ধু।

[৫] রোববার (২৪ অক্টোবর)  সকালে সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

[৬] সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, মোটর সাইকেলযোগে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি মর্গে রাখা রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়