শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপথ অনুষ্ঠানেই চড় খেলেন ইরানের গর্ভনর (ভিডিও)

খালিদ আহমেদ: [২] ইরানের উত্তর–পূর্বাঞ্চলের তাবরিজ শহরে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত ব্যক্তির নাম জেইনোল আবেদিন খোররাম। সম্প্রতি তিনি পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার পর তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। সিএনএন

[৩] ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স অনলাইনে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ধীরে ধীরে খোররামের কাছে যাচ্ছেন। গিয়েই গালে চড় মারার পর ধাক্কাধাক্কি করছেন তাঁকে। এরপর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকান এবং তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনেন।

[৪] ইরানের আরেক আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানতে পেরেছে, গভর্নরকে চড় মারা ওই ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য তিনি। এদিকে রাষ্ট্রায়ত্ত টিভি আরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, তাঁকে চড় মারা ওই ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

[৫] নিরাপত্তার ব্যত্যয় ঘটিয়ে ইরানে সাধারণত এমন ঘটনা ঘটতে দেখা যায় না। ওই অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক প্রতিনিধি ও রাষ্ট্রের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে হাজির ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়