শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে, আবার দাবি ফ্রান্সের

ফাহমিদুল কবীর:[২] ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। পার্স টুডে

[৩] ফ্রান্স এমন সময় এ অভিযোগ করলো যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে এবং ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলিও এই সমঝোতা মেনে চলতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

[৪] ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

[৫] গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ