শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কাছে হারলে সেমিফাইনালে যেতে পারবে না পাকিস্তান: হগ

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ২৪ অক্টোবর একটি বিশেষ দিন হতে চলেছে। কারণ সেদিন চলমান টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেলেই পাকিস্তান আর সেমিফাইনালে উঠতে পারবে না বলেই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সাবেক বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে পাকিস্তান যদি প্রথম ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে দুইদিনের ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচ জিততে পারবে না।

[৩] ব্র্যাড হগ বলেন, আমি মনে করি গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে যাবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এবং গ্রুপ ‘বি’ থেকে যাবে ভারত ও পাকিস্তান। তবে শর্ত হলো প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে। তবেই তারা সেমিতে যেতে পারবে। ক্রিকবাজ, সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়