শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিউজিল্যান্ডে প্রথমবারের মতো গর্ভনর জেনারেল হলেন আদিবাসী নারী

সাকিবুল আলম: [২] ডেম সিনডি কিরো নামের ঐ নারী দেশটির মাওরি সম্প্রদায়ভুক্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়েলিংটনে দেশটির পার্লামেন্ট ভবনে গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

[৩]সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত শপথ অনুষ্ঠানে সিনডি কিরো জানান, তিনি তার ব্রিটিশ ও মাওরি ঐতিহ্যের কারণে গর্বিত।

[৪]গভর্নর জেনারেল হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব নিলেন তিনি। মাওরি ও ইংরেজি উভয় ভাষাতেই শপথ নিয়েছেন সিনডি কিরো।

[৫]সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জাতীয় বীরদের বীরগাাঁথা সমাজের মানুষের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি তার বক্তৃতায়। এবিসি নিউজ

[৬]পার্লামেন্টে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, তিনি নিউজিল্যান্ডে আগত নতুন অভিবাসী ও শরণার্থীদের পাশে থাকবেন। বৈচিত্রপূর্ণ সংস্কৃতি ও বহু ধর্মের মানুষ, যারা নিউজিল্যান্ডকে নিজেদের ঠিকানা হিসেবে বেছে নিয়েছে, তাদের প্রত্যেককেই স্বাগত জানানো হবে। রয়টার্স, দ্য স্টেইটস টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়