শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে চোরাই চাল আটক, লুঙ্গি রেখে পালালো মেম্বার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের উল্লপাড়ায় চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ায় লুঙ্গি ফেলে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায় ইউপি সদস্য।

[৩] বুধবার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক শিশির আলম ও ময়নুল হোসাইন ভ্যানটি আটকে পুলিশে খবর দেয়।

[৪] পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফিসদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

[৫] স্থানীয়রা জানান, হতদরিদ্রদের দেয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের আধারে চুরি করে নিয়ে আসছিলো ইউপি সদস্য ও চাউল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। এসময় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি স্থানীয় জনতার তোপের মুখে পরে। পরে ঘটনাস্থালে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাউল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে।

[৬] উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ গিয়ে সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে।

[৭] তিনি আরও বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। তারা এসে লিখিত অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়