শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরে সবার থেকে বেশি টি-২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়লো টাইগাররা

স্পোর্টস ডেস্ক :[২]ম্যাচে ওমান ক্রিকেট দলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকে রেখেছে টাইগাররা, পাশাপাশি এই জয়ে নতুন এক রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

[৩]নিউজিল্যান্ডকে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে নির্দিষ্ট একটা বছরে সর্বোচ্চ জয়ের রেকর্ড আগেই ভেঙেছিলো বাংলাদেশ, এবার এক বছরে প্রথমবারের মতো ১০ টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা।

[৪]২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সংখ্যা এখন ১০, এর আগে ২০১৬ সালে এক বছরে সর্বোচ্চ ৭ ম্যাচে জয় পেয়েছিলো সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।

[৫]নতুন এই অর্জনে বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ভূমিকা সবচেয়ে বেশি, এবার জয়ের সেই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

[৬]বিশ্বকাপে প্রথম রাউন্ডে পাপুয়ানিউগিনির বিপক্ষে আরও একটি ম্যাচ বাকি, অঘটন না ঘটলে সেই ম্যাচে সহজ জয়ই পাওয়ার কথা বাংলাদেশের। এরপর সুপার টুয়েলভে আরও ৫ টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ, সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে বেড়ে যাবে ম্যাচ খেলার সম্ভাবনাও।

[৭]এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়: ১০* জয় ২০২১, ৭ জয় ২০১৬, ৫ জয় ২০১৮, ৪ টি করে জয় আছে ২০১২ ও ২০১৯ সালে। সম্পাদনা : রাহুল রাজ। - আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়