শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর পুইছ‌ড়ি‌তে পুকুরে ডুবে মা ছেলের মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে বাচ্চাকে গোসল করাতে গিয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নম্বর ওয়ার্ড পন্ডিতকাটা এলাকার লেদু সওদাগরের বাড়ীতে তাদের বাড়ির পুকুরেই এ ঘটনাটি ঘটেছে।

[৩] এ ঘটনায় পানিতে ডুবে মারা যায় ওই এলাকার লেদু সাওদাগরের বড় ছেলে মুহাম্মদ বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম (২৩) ও তার শিশু পুত্র মুহাম্মদ বোরহান উদ্দীন (১)।

[৪] স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে তাদের ছোট বাচ্চা পায়খানা করলে তাকে পুকুরে গোসল করাতে নিয়ে যায় তার মা। পুকুর ঘাটের সিঁড়ি থেকে হঠাৎ করে শিশুটি পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে মা বাচ্চাটিকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাপ দেয়। মা সাঁতার না জানায় একই সময়ে মা-ছেলে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মো. কামাল উ‌দ্দিন ব‌লেন, পুইছ‌ড়ি‌তে পুকু‌রে ডু‌বে ছে‌লের মৃতু‌্যর খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে সুরতহাল রি‌পো‌র্ট ক‌রে মরদেহ প‌রিবারের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়