শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসি ও এমবাপের দাপটে শেষ পর্যন্ত জয় পেলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] সমাল তালে লড়াই করেও তারকাসমৃদ্ধ পিএসজিকে শেষ পর্যন্ত রুখতে পারল না লাইপজিগ। কিলিয়ান এমবাপের দারুণ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল লাইপজিগ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে এগিয়েও গেল তারা। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পিএসজিকে অসাধারণ এক জয় এনে দিলেন লিওনেল মেসি।

[৩] পাক দি ফ্রাঁসে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। শেষ দিকে ব্যবধান আরও বাড়তে পারত। হ্যাটট্রিকও হতে পারত মেসির। কিন্তু দলের দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে উড়িয়ে মারেন এমবাপে।

[৪] পুরো ম্যাচে বল দখলে অনেক এগিয়ে থাকা পিএসজি আক্রমণে অবশ্য পিছিয়ে ছিল। তাদের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে আর লাইপজিগের ১৮ শটের চারটি লক্ষ্যে ছিল। কাক্সিক্ষত জয়ে গ্রুপের শীর্ষে ফিরেছে তারা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। আরেক ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেলজিয়ান চ্যাম্পিয়ন ব্রুজ। তিন ম্যাচে সবকটিতে হেরে গ্রুপের তলানিতে লাইপজিগ। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়