শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক সাবেক অলরাউন্ডার টনি ডোডেমাইড

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার টনি ডোডেমাইড। সাবেক নির্বাচক ট্রেভর হন্সের স্থলাভিষিক্ত হলেন তিনি।

[৩] সোমবার (১৮ অক্টোবর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

[৪] নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে যোগ দিবেন ডোডেমাইড। তিনি দায়িত্ব গ্রহণ করবেন আগামী নভেম্বর। ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজ দিয়েই নতুন দায়িত্বে শুরু হবে তার পথচলা।

[৫] ২০১৬ সালে হন্স দ্বিতীয় দফায় প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন, যার মেয়াদ শেষ হয় গত বছর। কিন্তু বোর্ডের বিশেষ অনুরোধে মেয়াদ আরও বাড়াতে রাজি হন তিনি।

[৬] ডোডেমাইড ১৯৮৭ থেকে ১৯৯৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট ও ২৪টি ওয়ানডে খেলেছিলেন। ১৯৮৭ সালে বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার, ওই ম্যাচে ৫০ রান করার পাশাপাশি ৫৮ রানে তিনি নেন ৬ উইকেট। আর পরের সপ্তাহে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে নিয়েছিলেন পাঁচ উইকেট।

[৭] ভিক্টোরিয়া ও সাসেক্সের হয়ে দীর্ঘ প্রথম শ্রেনির ক্যারিয়ারের পর ডোডেমাইড ক্রীড়া প্রশাসনে ক্যারিয়ার শুরু করেন। সফল প্রশাসক হিসেবে কাজ করেছেন ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও এমসিসিতে, ক্রিকেট প্রধান হিসেবে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান হকির নতুন একটি উঁচু মানের জাতীয় প্রতিযোগিতা হকি ওয়ানের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্বরত আছেন।

[৮] ৪৮ বছর বয়সী ডোডেমাইড উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব পেয়ে। দীর্ঘ মেয়াদে অস্ট্রেলিয়া ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে পারার ব্যাপারে আশাবাদী তিনি।

[৯] ডোডেমাইড বলেন, জর্জ বেইলি ও জেএলের ল্যাঙ্গার সাহায্যে ক্রিকেট ও ব্যবস্থাপনায় আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের পারফরম্যান্সের পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করতে আমি মুখিয়ে আছি। ক্যারিয়ার জুড়েই আমি সবসময় উচু মানের ক্রিকেট ও দল নির্বাচনের সঙ্গে আছি, তাই আমি নিজেকে এই ভূমিকার জন্য উপযুক্ত এবং প্রস্তুত মনে করছি।ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়