শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ১০:৫৩ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ ডেস্ক: ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আরটিভি

প্রকাশিত ফলাফলে পাস করেছেন মোট ১৮ হাজার ৫৫০ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন উত্তীর্ণ হয়েছেন।

মুঠোফোনে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া এনটিআরসিএ’র ওয়েবসাইটে রাত ১০টার পর ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২২ হাজার ৩৯৮ প্রার্থী উত্তীর্ণ হন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত রাখা হয় প্রক্রিয়া। এরপর গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের ভাইভা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়