শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ীর ধাক্কায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

মো. রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁও রুহিয়া থানার পুলিশের গাড়ীর ধাক্কায় দিলীপ রায় (৪৫) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।

[৩] রবিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দিলীপ রায় উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের সন্যাসীর ধাম এলাকার মৃত. সোনারাম রায়ের ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ রায় পাকা রাস্তা দিয়ে বাজারের দিকে আসছিলেন এমন সময় রুহিয়া থানা পুলিশের একটি পিকভ্যান দিলীপ রায়কে ধাক্কা দিলে ঘটনাস্থলে দিলীপ রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যাক্তিকে পুলিশ ভ্যানে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ জানান, দিলীপ রায়ের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং এক পা ভেঙে গেছে।

[৬] এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন রায় বলেন, একটু ধাক্কা লেগে পা ভেঙ্গেছে আর কিছু হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়