শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় ক্যান্সার ৬০ থেকে ৭০ ভাগ নিরাময়যোগ্য: অধ্যাপক ডা. সৈয়দ আরবাব আলী

মাসুদ আলম: [২] 'ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস' উদযাপন উপলক্ষে, 'ব্রেস্ট ক্যানসার ও ব্রেইন টিউমার' শিরোনামে একটি আন্তর্জাতিক সেমিনার শুক্রবার বিকেলে শাহবাগ বাংলাদেশ জাতীয় যাদুঘরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জর্জিয়া কলেজ অব গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক ডা. সৈয়দ আরবাব আলী।

[৩] সৈয়দ আরবাব আলী বলেন, বাংলাদেশে ক্যান্সার বিষয়ে আন্তর্জাতিক মানের একটি দাতব্য হাসপাতাল হওয়া উচিত। ২০৩০ সালের মধ্যে সারাবিশ্বে ১৩ শতাংশ মানুষ ক্যান্সারে মারা যাবে এবং দুই কোটির বেশি লোক ক্যান্সার আক্রান্ত হবে। বাংলাদেশে প্রায় প্রতিটি পরিবারে একজন ক্যান্সারে আক্রান্ত হবে।

[৪] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউল হক, কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ.এইচ.এম. শফিকুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়