শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ৪ দিনে কর্মকর্তাসহ ৭ সেনা নিহত

রাশিদুল ইসলাম : [২] ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় মেন্ধর সাব ডিভিশনে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন বিক্রম সিং নেগি (২৬) এবং যোগাম্বর সিং (২৭) নামে দুই সেনা জওয়ান নিহত হয়েছে। পারসটুডে

[৩] ওই ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান চলছে। এ নিয়ে গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে গত ৪ দিনের মধ্যে কর্মকর্তাসহ ৭ সেনা জওয়ানের মৃত্যু হল। গত সোমবার পুঞ্চে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ ৫ সেনা জওয়ান নিহত হয়েছিল।

[৪] পুঞ্চের সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে রাখার পরে নিরাপত্তা বাহিনী এখানে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীর ওপরে গুলি চালাতে শুরু করে। ওই ঘটনায় দু’জন সেনা জওয়ান গুলিবিদ্ধ হন। তাদেরকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এরপরে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরেকটি দল পাঠানো হয়। নিরাপত্তা বেষ্টনী কঠোর করা হয় এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

[৫] গত ১১ অক্টোবর থেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চলছে, যেদিন জেসিওসহ পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছিল। গত সোমবার পুঞ্চে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ৫ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। সে সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, সীমান্ত জেলা পুঞ্চের সোরানকোট এলাকায় ডেরা কি গলি’র কাছে একটি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে সেনারা নিহত হয়েছে। কর্মকর্তাদের মতে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করা সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছিল।

[৬] সেনাবাহিনী হামলাকারীদের গত চারদিন ধরে তাড়া করছে। কিন্তু গেরিলারা প্রতিনিয়ত উঁচু পাহাড় ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সেনাবাহিনীকে ফাঁকি দিচ্ছিল। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়