শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ সেনাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করলো মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নৌবাহিনীর সদস্যদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। দেশটির নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ২৮ নভেম্বর সময় সীমার মধ্যে যে নৌ সেনা করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিবে না তাকে নৌ বাহিনী থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’

পেন্টাগনের প্রথম স্পষ্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যের ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নিবে না তাদের বহিষ্কার করা হবে।

নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়