শিরোনাম
◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে এনজিও কর্মীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাহফুজুর রহমান: [২] সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা ও সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলন-কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে দেবদাস মন্ডল (৩৫)। গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম কয়েকজন দিনমজুর আলমসাধু যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন।

[৪] পথে গান্না বাজারের পুর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগানী আর এ পরিবহণের একটি বাস পিছন দিক থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৫] কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রমিজ উদ্দিন তপু বলেন, সকালে নজু মন্ডল, মতিয়ার মোল্লা, নুর নবি ও জিল্লর রহমান নামে ৫ জন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নজু মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

[৬] অপরদিকে মহেশপুর থানার এএস আই হাবিব জানান, সকাল ৬ টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে চড়কতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়