শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

মাহিন সরকার: [২] আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার কাছে প্রস্তুতি ম্যাচ হারা টাইগারদের আইরিশরা হারিয়েছে ৩৩ রানের বড় ব্যবধানে।

[৩] আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড জড়ো করে ১৭৭ রান। ৫০ বলের মোকাবেলায় ৮৮ রানে অপরাজিত গ্যারেথ ডিলানি ছিলেন সর্বোচ্চ স্কোরার, হাঁকান ৩টি চার ও ৮টি ছক্কা।

[৪] বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট শিকার করেন।

[৫] জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানের মধ্যে দুই ওপেনার নাঈম শেখ ৩ ও লিটনকে ১ রানে হারায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ক্রিজে থেকে সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হলো না বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়