শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের ওপর হামলার ঘটনায় জবির ৫ শিক্ষার্থীকে অভিযুক্ত করে চার্জশিট

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুর থানায় করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামিরা হলেন-বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণীবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জয় দাস নামের একজন।

[৩] সূত্র জানায়, গত ৬ মে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আবু তালেব পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক মামলাটিতে আগামী ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন।

[৪] ২০২১ সালের ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আগের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করছিল। এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার এসআই এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স শিক্ষার্থীদের গাড়ি ও দোকান ভাঙচুরে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।

[৫] এ ঘটনায় গত ২৯ জানুয়ারি সূত্রাপুর থানায় তৎকালীন পুলিশের এসআই এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়