শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড (ভিডিও)

নিউজ ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গকে একরকম উড়িয়েই দিয়েছে পর্তুগাল। মঙ্গলবার ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছে সান্তোসের দল।

একই সঙ্গে ফুটবল জীবনের ৫৮তম হ্যাটট্রিক করলেন রোনালদো। শুধু তাই নয়, দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক হলো তার, যে নজির আর কারও নেই। ১৮২টি ম্যাচে ১১৫টি গোল করলেন তিনি।

ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়। পরপর দুটি পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পর্তুগালের তৃতীয় গোল ব্রুনো ফার্নান্দেসের। তবে বিরতির আগে এবং পরে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন রোনালদো। পাশাপাশি তার একটি দুরন্ত ব্যাকভলি ঠেকিয়ে দেন বিপক্ষ গোলকিপার। দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল করেন জোয়াও পালিনহা। খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে হেডে তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রোনালদো।

এ জয়ের ফলে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। যুগান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়