শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে ক্ষেত নষ্ট করায় খাবারে বিষ দিয়ে অর্ধশতাধিক বানর হত্যা! তদন্ত কমিটি গঠন

জেরিন আহমেদ, আয়াছ রনি: [২] কক্সবাজারে মহেশখালীতে কলার সঙ্গে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বন্যপ্রাণী বানরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বড়মহেশখালীর মৌজার ভারিতিল্যা ঘোনা নামক পাহাড়ে লাউক্ষেত বিনষ্টের কারনে ওই ঘটনা ঘটেছে বলে প্রচার রয়েছে।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় ভারিতিল্লা ঘোনার দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলের লাউক্ষেতের পাশে মৃত বানরগুলো ছিল।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি জমিতে কাজ করতে যাওয়ার সময় লাউক্ষেতের পাশে বানর গুলোকে মৃত অবস্থায় দেখতে পায়। বানরগুলো প্রায় সময় লাউ ক্ষেত বিনষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোনো এক সময় বিষ মিশ্রত কলা রেখে যায়। বানর গুলো ঐ কলা খেয়ে মারা যায়।

[৫] এবিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভম্যান্টের মহেশখালী উপজেলার সভাপতি দিনুর আলম বলেন, বানর হত্যার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।

[৬] তিনি আরো বলেন, বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে বানর গুলোকে মাটি চাপা দেয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্রমান লোপাটের জন্যই এমনটা করা হচ্ছে আমরা জানতে পেরেছি।

[৭] মহেশখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, ক্ষেতে বিষ প্রয়োগের কারনেই এমনটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনার আসল কারন জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ কালের মধ্যেই প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়