শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৮

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন:  [২] এছাড়া এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০৫ জন আর এপর্যন্ত সুস্থ হয়েছেন, ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৯৮৬ জনের আর পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৫৩ জনের। এপর্যন্ত পরীক্ষা হয়েছে এককোটি ২০ হাজার ৬৯৭ জনের। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৪৯ হাজার ৭৩৯ জনের আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ লাখ ৭০ হাজার ৯৫৮ জনের।

[৪] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা দুইদশমিক ৩৪ শতাংশ ,এপর্যন্ত ১৫ দশমিক ৬১ শতাংশ। আর সুস্থ ৯৭ দশমিক ৫৪ শতাংশ মৃত্যু একদশমিক ৭৭শতাংশ।এদিকে মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।

[৫] একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রাম ১ জন, খুলনা বিভাগে দুইজন ও বরিশালে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৬জন হাসপাতালে ও ১জন বাড়ীতে মারা গেছেন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরো বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানানো হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়