শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী‌তে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে কারাদণ্ড, ২'শ মিটার কারেন্ট জাল জব্দ

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ রাজবাড়ী‌তে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

[৩] এ কার্যক্রমের অংশ হিসেবে ১২ অক্টোবর বেলা ১১টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

[৪] মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহর নেতৃ‌ত্বে অভিযানের অংশ হি‌বে‌সে‌ গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রেজাউল ইসলাম, গোয়ালন্দ, রাজবাড়ী।
শৃংখলায় গোয়ালন্দ নৌ পুলিশের একটি দল অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

[৫] নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করার অপরাধে ৪জন জেলের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ২০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত আনুমানিক ৩ কেজি ইলিশ মাছ স্থানীয় এ‌তিম গরীব মানুষের মধ‍্যে বিতরণ করা হয়।

[৬] এ সকল অভিযানের মাধ্যমে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী সকল প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়