শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: ‘সাইবার সন্ত্রাসী’, ‘অনলাইন প্রস্টিটিউট’ এবং ‘নিজের খেয়ে নিজের মোষ খেদাই’

আশরাফুল আলম খোকন: পটকা মাছ কমবেশি সবাই চিনেন। এই মাছকে সাধারণত বিষাক্ত মাছ বলে মানুষ খায় না। ছোট সময় মাছ ধরার অভ্যাস ছিলো। অনেক ধরেছি কিন্তু পটকা মাছ ধরিনি। প্রায় দেখতাম নদীর পাড়ে এসে পটকা মাছ আস্তে আস্তে নিজেকে ফুলাতে থাকতো। একটু পানি ছিটা দিলেই চুপসে গিয়ে দৌড়ে পানির মধ্যে চলে যেতো। আর আমরা যদি পানি ছিটা না দিতাম ফুলতে ফুলতে অটো ব্লাস্ট হয়ে মরে যেতো। কারণ এই গর্ধভ মাছটার নিজের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা নেই।

গল্পটা বলার কারণ হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে কেউ লাগে তাহলে লাগতে দেন। একদিন অটো বস্ট হবে। কারণ পটকা মাছের মতো বলদটা অটো ব্লাস্ট হয়ে ধ্বংস হবে। শুধু একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলদ বললাম কেন?

আরে ভাই, বলদ না হলে কেউ নিজের খেয়ে, নিজের পরে অন্যের বিরুদ্ধে সময় ও মেধা নষ্ট করে? বুদ্ধিমান হলে তো নিজেকে গঠন করতো। নিজের দেখা অভিজ্ঞতা থেকে বললাম। আজকে যাদের ‘সাইবার সন্ত্রাসী’ বলা হচ্ছে তাদের অনেকের উত্থানের শুরুর দিকের অন্যতম টার্গেট ছিলাম আমি। কিছু হলেই আমার বিরুদ্ধে বলতো। তারা যখন আমার বিরুদ্ধে বলতো, তখন একটা গ্রপ খুব মজা পেতো। আমিও মজা পেতাম এই ভেবে যে তারা আজকের মজাটা কয়দিন পর টের পাবে। এই ভেবে আমিও ২০১৮ সালের পর এই ‘অনলাইন প্রস্টিটিউট’দের বিরুদ্ধে কিছু বলা বন্ধ করে দিছি। ‘অনলাইন প্রস্টিটিউট’ বললাম কারণ তারা যা করে টাকার বিনিময়ে করে। তাদের মধ্যে আদর্শের লেশমাত্র নেই। টাকা দিলে আপনার পক্ষেও করবে। এখন সব অটো ব্লাস্ট হচ্ছে। তবে আমি মজাও নিচ্ছি না। আর পানি ছিটা আমি কখনোই দিই না। নিজের খেয়ে নিজের মোষ খেদাই। Ashraful Alam Khokan-র ফেসবুক পেজে লেখাটি পড়ন।

  • সর্বশেষ