শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:২৯ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে চড়ে ৩৩ বছরের নারীকে বিয়ে করলেন ৫৬ বছরের লুৎফর রহমান

নিউজ ডেস্ক: যশোরে ৫৬ বছর বয়সী এক মুফতির দ্বিতীয় বিয়ে নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনা ও কৌতূহল। পাশের উপজেলায় ৩৩ বছরের এক নারীকে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যান ওই মুফতি। ডেইলি বাংলাদেশ

সোমবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে গ্রামে বিয়ে করতে আসেন তিনি।

বরের নাম মুফতি লুৎফর রহমান ফারুকী। তিনি মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি যশোর জামেয়া ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক ও আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান। দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়।

মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। আমি খুবই ব্যস্ত মানুষ, সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছি। সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।

জানা গেছে, খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে। মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এই বিয়ের মধ্যস্ততা করেছেন অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদরাসার সুপার আশেক এলাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়